গুরুতর অসুস্থ অভিনেতা শেলী
ছোটপর্দার পরিচিত মুখগুলোর মধ্যে অন্যতম একজন অভিনেতা আব্দুল হান্নান শেলী। টেলিভিশন নাটক কিংবা বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে প্রবেশ করলেই দেখতে পাওয়া যায় তাকে। সেই অভিনেতাই দীর্ঘদিন ধরে গুরুতর অসুস্থ। বর্তমানে তার শারীরিক অবস্থা এতটাই খারাপ যে, দাঁড়িয়ে হাঁটার মতো শক্তিও নেই।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্টে অভিনেতা শেলীর শারীরিক অসুস্থতার কথা তুলে ধরেছেন আরেক অভিনয়শিল্পী এমকেএইচ পামির। দু’জনের গ্রামের বাড়িই পাবনা জেলায়। এ কারণে এবারের ঈদে শেলীকে দেখতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন পামির।
এ অভিনয়শিল্পী শেলীর বর্তমান শারীরিক অবস্থা আশঙ্কাজনক উল্লেখ করে ফেসবুকে লিখেছেন, ‘শেলি ভাই এতটাই অসুস্থ যে, উঠে দাঁড়ালে পুরো শরীর কাঁপে। স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারেন না। তার সুস্থ হতে অনেক সময় লাগবে।’
পামির আরও লিখেছেন, ‘আমরা সবাই শেলি ভাইয়ের জন্য দোয়া করব, আল্লাহ তায়ালা যেন দ্রুত সুস্থ করে দেন শেলি ভাইকে।’
এর আগে তিনি লিখেছেন, ‘সিদ্ধান্ত নিয়েছিলাম, ঈদে বাড়িতে যাব এবং শেলি ভাইকে দেখতে যাব, ইনশাআল্লাহ। শেলি ভাইয়ের বাড়িতে আমাকে দেখার পর সে যে কি খুশি হয়েছেন, তা আপনাদের বলে বোঝাতে পারব না। আমাকে জড়িয়ে ধরে বলল, আমি অসুস্থ হওয়ার পর এ পর্যন্ত কেউ আমাকে দেখতে আসেনি; আপনি আসছেন পামির ভাই, আমার যে কি ভালো লাগছে বলেই কেদে ফেললেন।’
প্রসঙ্গত, অভিনেতা আব্দুল হান্নান শেলী অসংখ্য নাটক ও বিজ্ঞাপনে কাজ করেছেন। এর মধ্যে কয়েকটি প্রশংসিত কাজও রয়েছে। ছোটপর্দা পেরিয়ে বড়পর্দায়ও অভিষেক করেছেন। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে- ‘কিত্তনখোলা’, ‘দ্য লাস্ট ঠাকুর’। ওটিটি প্ল্যাটফর্মের মধ্যে রয়েছে ‘দুই দিনের দুনিয়া।’
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/171181