মোহাম্মদপুরে বাসার গেটে ছিনতাইয়ের ঘটনায় আরও একজন গ্রেপ্তার

মোহাম্মদপুরে বাসার গেটে ছিনতাইয়ের ঘটনায় আরও একজন গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুরে দুই বোনের কাছ থেকে চাপাতির মুখে ছিনতাইয়ের ঘটনায় আনোয়ার হোসেন নামে আরও এক সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার কাছ থেকে ছিনতাইয়ে ব্যবহৃত দুটি চাপাতি, একটি পিকআপ এবং ছিনতাইকৃত কিছু মালামাল উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার রাতে মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার আব্দুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বিভিন্ন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নারায়ণগঞ্জের বন্দর থানা এলাকা থেকে আনোয়ারকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ছিনতাইকৃত মালামালসহ তিনটি ব্যাগ উদ্ধার করা হয়।

গত ৩১ মে ঈদের ছুটি শেষে গ্রামের বাড়ি থেকে ঢাকায় ফিরে মোহাম্মদপুরের নুরজাহান রোডে বাসার সামনে নামার পর দুই বোন চাপাতিধারী ছিনতাইকারীদের কবলে পড়েন। তারা মোবাইল ফোন, স্বর্ণালংকার, টাকা ও লাগেজ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

ঘটনার সিসিটিভি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। এর আগে এ ঘটনায় জুয়েল নামে আরও একজনকে গ্রেপ্তার করেছিল র‍্যাব-২

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/171101