নওগাঁর ধামইরহাটে ট্রাকের ধাক্কায় ছেলের মৃত্যু, বাবা আহত
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর ধামইরহাট উপজেলায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আজিজার রহমান (৩০) নামে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল সোমবার রাত ৯টায় আমাইতাড়া-নজিপুর আঞ্চলিক সড়কের উপজেলার বিহারীনগর ব্রিজের সামনে এ দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় মোটরসাইকেল চালক নুরুজ্জামান হোসেন (৫০) আহত হয়েছেন।
এলাকাবাসী ও থানা পুলিশ সূত্রে জানা যায়, আমাইতাড়া বাজার থেকে বাবা ও ছেলে একটি বাজাজ ১০০ সিসি মোটরসাইকেলযোগে নিজ বাড়ি আলমপুর ইউনিয়নের চকসুবল গ্রামে ফিরছিলেন। পথে ট্রাকের ধাক্কায় চাকার নিচে পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী আজিজার রহমান ঘটনাস্থলে মারা যায়।
পরে স্থানীয়দের সহযোগিতায় মোটরসাইকেল চালক নুরুজ্জামান হোসেনকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। রাস্তার ওপরে খড় বোঝাই করে রাখা ছিল। খড়ের কারণে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে। ধামইরহাট থানার ওসি মিন্টু রহমান জানান, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেন। পরে দাফনের জন্য মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/171069