মিরপুর থানা এলাকায় পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ২৮

মিরপুর থানা এলাকায় পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ২৮

মিরপুর মডেল থানার অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ২৮ জনকে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ।

সোমবার (১ জুন) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এন এম নাসিরুদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতাররা হলেন- মো. মিলন (৩৫), মো. শাওন (৩১), মো. দীন ইসলাম (৪২), মো. আলম (৪০), মো. আলি হোসেন (৪০), মো. আবরার আবির (২১), মো. রাজিব হোসেন (৩২), মেহেদি হাসান (২৯), আরিফুল ইসলাম (২৪), মাহমুদুল হাসান (২৪), দেলোয়ার হোসেন (৩০), মো. রানা (৩৬), মো. সাগর ইসলাম (২৭), মো. খোরশেদ আলম (২৮), হাবিবুর রহমান (২৮), শাহাদত হোসেন (১৯), মো. সোহাগ (৪০), ইব্রাহিম কালু (২০), রাসেল (১৮), মো. রাকিব (২০), ফয়সাল মিয়া (২০), তানভীরুল ইসলাম (২০), রিমন রায়হান (১৮), মো. আমিনুল ইসলাম (৪৪), এ কে এম আশরাফ সিদ্দিকী (৪২), মো. ইউসুফ আলী (৪১), মো. তুহিন হোসাইন (৩০) ও মো. রিপন (২৮)।

মিরপুর মডেল থানার বরাত দিয়ে এন এম নাসিরুদ্দিন বলেন, গত ২৪ ঘণ্টায় মিরপুর মডেল থানা পুলিশ থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ২৮ জনকে গ্রেফতার করে।

গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/170962