সিরাজগঞ্জে নদী থেকে শিকলে বাঁধা যুবকের মরদেহ উদ্ধার
সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় যমুনা নদী থেকে শিকলে বাঁধা অবস্থায় অজ্ঞাত পরিচয় এক যুবকের বিবস্ত্র লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ। জানা যায়, আজ সোমবার (১ জুন) সকালে জোতপাড়া নৌকা ঘাটের দক্ষিণ পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত যুবকের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে পুলিশের ধারণা তার বয়স ৩০ থেকে ৩৫ বছর। এলাকাবাসী নদীতে একটি মরদেহ ভাসতে দেখে থানায় খবর দিলে পুলিশ গিয়ে উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতাল মর্গে পাঠানো হয়। চৌহালী নৌ পুলিশ ফাঁড়ির এসআই প্রবীর ভট্টাচার্য জানান, মরদেহের শরীরে কোনো কাপড় ছিল না।
হাত-পা লোহার শিকলে বেঁধে তালা দেওয়া ছিল। ধারণা করা হচ্ছে, ওই যুবককে ৪ থেকে ৫ দিন আগে হত্যার পর নদীতে ফেলে দেওয়া হয়েছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/170947