বগুড়ায় বিশ্ব দুগ্ধ দিবস পালিত

বগুড়ায় বিশ্ব দুগ্ধ দিবস পালিত

‘দুগ্ধ উৎপাদনে নারী খামারি, উন্নয়নের অগ্রযাত্রা’ প্রতিপাদ্য সামনে রেখে বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে জেলা প্রাণিসম্পদ বিভাগ বগুড়ার উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। আজ সোমবার (১ জুন) সকালে এ উপলক্ষে শহরের নিশিন্দারা এলাকায় জেলা প্রাণিসম্পদ দপ্তর থেকে র‌্যালি বের করা হয়। র‌্যালিটি নামাজগড়-চারমাথা সড়ক প্রদক্ষিণ করে। এরপর জেলা প্রাণিসম্পদ দপ্তর বগুড়ার হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বগুড়া জেলা প্রাণিসম্পদ অফিসার ডা. কাজী আশরাফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা ও র‌্যালিতে উপস্থিত ছিলেন-জেলা ভেটেরিনারি অফিসার ডা. সোহেল আলম খান, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা ডা. মামুনুর রশিদ, জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্র বগুড়ার উপপরিচালক ডা. গোপেশ চন্দ্র, বগুড়া সদর উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মো. রায়হান, বগুড়া জেলা ডেইরি খামারি এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শেখ তাহাউদ্দিন নাহিনসহ প্রাণিসম্পদ দপ্তরের জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা, ডেইরি উদ্যোক্তাবৃন্দ। দিবসটি উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের গরুর দুধ খাওয়ানো হয়।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/170930