বগুড়ায় অতিরিক্ত ভাড়া নেয়ার অপরাধে ২টি বাসের ম্যানেজারকে জরিমানা
স্টাফ রিপোর্টার : সিপিএসসি বগুড়া, র্যাব-১২, ভোক্তা অধিদপ্তর এবং সড়ক পরিবহন অধিদপ্তর কর্তৃক বগুড়া মহানগরের ঠনঠনিয়া ও বনানী বাসস্ট্যান্ডে ২টি যাত্রীবাহী বাসে মোবাইল কোর্ট পরিচালনা করে অতিরিক্ত ভাড়া নেওয়ার অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
র্যাব সূত্র জানায়, গত ৩১ মে বিকেলে র্যাব-১২, কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার ফিরোজ আহমেদ, এটিসি, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লক্ষণ চন্দ্র দাস এবং সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অরুপ কুমার দাস এর নেতৃত্বে সিপিএসসি বগুড়া, র্যাব-১২ এর একটি অভিযানিক দলের সহযোগিতায় ঠনঠনিয়া বাসস্ট্যান্ডে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এসময় অতিরিক্ত ভাড়া নেওয়ার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে আরকে ট্রাভেলস এর ম্যানেজার সাকিবাল হাসান (২৬)কে ৫ হাজার টাকা এবং বনানী বাসস্ট্যান্ডে মোবাইল কোর্ট পরিচালনা করে সড়ক পরিবহন আইনে সৌহার্দ্য পরিবহন এর সুপার ভাইজার আজিম হোসেন (৩৫)কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/170924