জাপানে জিতল বাংলাদেশের নারী হকি দল

জাপানে জিতল বাংলাদেশের নারী হকি দল

অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপে প্রথম জয় পেল বাংলাদেশ নারী দল। আজ সোমবার জাপানে অনুষ্ঠিত ম্যাচে চায়নিজ তাইপেকে ২-০ গোল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। এর আগে প্রথম ম্যাচে স্বাগতিক জাপানের বিপক্ষে ১২ গোলে হারে লাল সবুজের দল।

আজ ম্যাচের ২৯তম মিনিটে পেনাল্টি কর্নার থেকে কনা আক্তার বাংলাদেশকে লিড এনে দেন। কনার গোলে এগিয়ে থেকে বাংলাদেশ বিরতিতে ড্রেসিংরুমে ফেরে। চাইনিজ তাইপে গোল পরিশোধের একের পর এক চেষ্টা করলেও ব্যর্থ হয়।

 

শেষ কোয়ার্টারের দশ মিনিটে বাংলাদেশ আরও এক গোল করে। বাংলাদেশের আক্রমণ থেকে রিয়ার গোলে জয় সুনিশ্চিত হয়। ম্যাচসেরা হয়েছেন তন্নী।

 

আগামীকাল চীনের বিপক্ষে খেলবে বাংলাদেশের মেয়েরা। 

গতকাল ছেলেরা চীনের বিরুদ্ধে ৩-২ গোলে হেরে যায়। তবে প্রথম ম্যাচে মালয়েশিয়াকে পরাজিত করে বালকরা।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/170922