ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার আশোকাঠী এলাকায় পিকআপ ভ্যানকে ধাক্কা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে গেছে একটি যাত্রীবাহী বাস। এতে নারী, পুরুষ ও শিশুসহ কমপক্ষে ১৪ জন আহত হয়েছেন।
আজ সোমবার (১ জুন) সকালে মহাসড়কের আশোকাঠী নামক এলাকায় এ ঘটনা ঘটে।
গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. মিজানুর রহমান জানিয়েছেন, বরিশালগামী চাঁদনী ট্রাভেলসের একটি বাস পিকআপ ভ্যানকে ধাক্কা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি স-মিলের মধ্যে ঢুকে পড়ে। এতে নারী-পুরুষ ও শিশুসহ কমপক্ষে ১৪ জন আহত হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেছে।
গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসীন জানিয়েছেন, দুর্ঘটনা কবলিত যান দুইটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/170874