বগুড়ায় মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

বগুড়ায় মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

স্টাফ রিপোর্টার : সিপিএসসি বগুড়া, র‌্যাব-১২ এর অভিযানে মাদক মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মোঃ জামাল মিয়া ওরফে কালাম (৩৬)কে গ্রেফতার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব সূত্র জানায়, গতকাল শনিবার রাত পোনে ১০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২, সিপিএসসি বগুড়া এর একটি অভিযানিক দল বগুড়া পুলিশ লাইন্স এর সামনে অভিযান পরিচালনা করে মাদক মামলায় এক বছর কারাদন্ড এবং এক হাজার টাকা জরিমানা অনাদায়ে ৭ দিনের কারাদন্ডে দন্ডিত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মোঃ জামাল মিয়া ওরফে কালাম (৩৬)কে গ্রেফতার করে।

ধৃত কালাম বগুড়া মহানগরের মারগ্রাম উত্তরপাড়ার মৃত কামাল মিয়ার মিয়ার ছেলে। গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/170816