সিরাজগঞ্জের তাড়াশে বাসায় চুরি

সিরাজগঞ্জের তাড়াশে বাসায় চুরি

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা সদরের সরদারপাড়ায় অবস্থিত বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আমিনুর রহমান টুটুলের বাসায় চুরির ঘটনা ঘটেছে। গত শুক্রবার গভীর রাতে ঘরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে মূল্যবান জিনিসপত্রসহ প্রায় ৬০ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে গেছে চোরেরা।

টুটুল জানান, ঈদ উপলক্ষে পরিবারের সবাই গ্রামের বাড়িতে ছিল, সেই সুযোগে চোরের দল ঘটনাটি ঘটিয়েছে। এসময় প্রশাসনের কাছে অবিলম্বে এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের গ্রেফতার করে মালামাল উদ্ধারের দাবি জানান তিনি।

এ বিষয়ে তাড়াশ থানার অফিসার ইনচার্জ মো. হাবিুর রহমান জানান, বিএনপি নেতা আমিনুর রহমান টুটুলের বাড়িতে চুরির ঘটনা শুনেছি। পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। দ্রুত চোরদের গ্রেফতার করে লুন্ঠিত মালামাল উদ্ধারে অভিযান শুরু করেছে পুলিশ।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/170805