প্রথমার্ধে এক গোলে পিছিয়ে বাংলাদেশ

প্রথমার্ধে এক গোলে পিছিয়ে বাংলাদেশ

সাফ নারী ম্পিয়নশিপের সেমিফাইনালে আগেই পৌঁছে গেছে বাংলাদেশ। শেষ চারে লাল-সবুজের প্রতিনিধিদের সঙ্গী হয়েছে ভারতও। এবার দুদলের লক্ষ্য গ্রুপ শ্রেষ্ঠত্ব ছিনিয়ে নেওয়া। ‘বি’ গ্রুপের সেরা দল হতে আজ গোয়ার জওহরলাল নেহরু স্টেডিয়ামে মুখোমুখি লড়াইয়ে এই প্রতিবেদন লেখা পর্যন্ত প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়েছিল প্রতিবেশী দেশটি। ম্যাচের ৩৬ মিনিটে ভারতর হয়ে গোল করেন পিয়ারি।

সমীকরণ অবশ্য বাংলাদেশের জন্য সহজ নয়। গোল ব্যবধানে এগিয়ে থাকা ভারত ড্র করলেই গ্রুপ চ্যাম্পিয়ন হবে। অন্যদিকে শীর্ষস্থান নিশ্চিত করতে হলে জয়ের কোনো বিকল্প নেই দুবারের চ্যাম্পিয়ন বাংলাদেশের সামনে।

মালদ্বীপের বিপক্ষে ৪-২ ব্যবধানে জিতলেও বাংলাদেশের পারফরম্যান্স নিয়ে কিছুটা আলোচনা হয়েছিল। একসময় ২-০ ব্যবধানে এগিয়ে থেকেও সমতায় ফিরতে দিয়েছিল লাল-সবুজের প্রতিনিধিরা। তবে সেই ম্যাচ নিয়ে খুব বেশি উদ্বিগ্ন নন বাটলার।

 

ম্যাচের ফলের ওপর নির্ভর করবে বাংলাদেশ গ্রুপের কোন অবস্থানে থেকে শেষ করবে। বাংলাদেশ জিতলে গ্রুপ চ্যাম্পিয়ন হবে। পয়েন্টে ভারতকে ছাড়িয়ে শীর্ষস্থান নিয়ে সেমিফাইনালে উঠবে সাবিনা-মারিয়ারা। এতে নকআউট পর্বে তুলনামূলক অনুকূল প্রতিপক্ষ পাওয়ার সম্ভাবনা তৈরি হবে।

ম্যাচ ড্র হলে পয়েন্ট সমান থাকলেও গোল ব্যবধানে এগিয়ে থাকায় ভারত গ্রুপ সেরা হবে। বাংলাদেশ রানার্সআপ হিসেবে সেমিফাইনালে যাবে। বাংলাদেশ হারলে ভারত পরিষ্কারভাবে গ্রুপ চ্যাম্পিয়ন হবে এবং বাংলাদেশ দ্বিতীয় স্থান নিয়ে শেষ চার নিশ্চিত করবে। তবে সেমিফাইনালে অপেক্ষাকৃত কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হওয়ার সম্ভাবনা বাড়বে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/170803