সিরাজগঞ্জের তাড়াশে তিনজনকে গলাকেটে হত্যার রহস্য উন্মোচন

সিরাজগঞ্জের তাড়াশে তিনজনকে গলাকেটে হত্যার রহস্য উন্মোচন

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে তিনজনকে গলাকেটে হত্যার ১২ ঘন্টার মধ্যে রহস্য উন্মোচন হয়েছে। নিহত বিকাশ সরকারের বোনের ছেলে গ্রেফতারকৃত রাজিব ভৌমিক (৩৫) হত্যাকাণ্ডটি ঘটিয়েছে।

মামার সাথে মোটা অঙ্কের ব্যবসায়িক লেনদেনের কারণে এ হত্যাকাণ্ড বলে পুলিশের কাছে স্বীকারাক্তিমূলক জবানবন্দি দিয়েছে সে। গত বুধবার বিকেলে সিরাজগঞ্জ জেলা পুলিশ কার্যালয়ে প্রেস ব্রিফিং এ তথ্য নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম মন্ডল। তিনি জানান, রাজিব একাই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।

জানা যায়, গত মঙ্গলবার ভোরে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার পৌর শহরের বারোয়ারী বটতলা মহল্লার নিজ বাড়ি থেকে স্বামী বিকাশ সরকার, স্ত্রী স্বর্ণা সরকার ও মেয়ে পারমিতা সরকার তুষির লাশ উদ্ধার করে পুলিশ। পরে ময়না তদন্তের জন্য লাশগুলো শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। ওইদিন রাতেই স্বর্ণা সরকারের বড় ভাই সুকমল চন্দ্র সাহা বাদি হয়ে তাড়াশ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/170788