মেহেরপুরে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

মেহেরপুরে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

মেহেরপুর: মেহেরপুরের গাংনীতে জমিতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শহিদুল ইসলাম (৬০) নামে এক কৃষকের ,মৃত্যু হয়েছে।

আজ রোববার (৩১ মে) সকাল সাড়ে ১০টার দিকে গাংনী উপজেলার মড়কা বাজারসংলগ্ন মাঠে এই দুর্ঘটনা ঘটে।নিহত শহিদুল ইসলাম বানিয়াপুকুর গ্রামের মৃত শাহাদাত মণ্ডলের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শহিদুল ইসলাম মড়কা বাজারের নিকটবর্তী মাঠে সকালে সেচ দেওয়ার জন্য বৈদ্যুতিক সেচ পাম্প চালু করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতের সংস্পর্শে এসে গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক বুধা দিপ্ত দাস জানান, শহিদুল ইসলামকে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।

 তবে, যারা শহিদুলকে হাসপাতালে নিয়ে আসেন তারা সকলেই বিদ্যুৎস্পৃস্ঠ হয়েছেন বলে তিনি জানিয়েছেন।

গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার দাস বিষয়টি নিশ্চিত করেন।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/170754