মুন্সীগঞ্জে ১৪ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে আটক ১
মুন্সীগঞ্জে ১৪ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে মোফাজ্জল (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
গতকাল শনিবার (৩০ মে) সন্ধ্যায় সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের ডিঙ্গাভাঙ্গা এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক মোফাজ্জল পটুয়াখালী জেলার কলাপাড়া থানার মেলাপাড়া এলাকার মৃত আকরাম শরীফের ছেলে। এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে পুলিশ।
জানা যায়, পঞ্চসার ইউনিয়নের ডিঙ্গাভাঙ্গা এলাকার রহমত মিয়ার বাড়িতে দীর্ঘদিন যাবৎ পাশাপাশি কক্ষে বসবাস করার সুবাদে অভিযুক্ত মোফাজ্জলের সাথে (১৪) বছর বয়সী এক কিশোরীর সুসম্পর্ক গড়ে ওঠে। একই বাড়িতে পাশের কক্ষে অভিযুক্ত মোফাজ্জল ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। বিভিন্ন সময়ে তার কক্ষে ভুক্তভোগীকে একাধিকবার বিবাহের প্রলোভনে ধর্ষণ করেন অভিযুক্ত। গত ১৮ মে রাত ৩টার সময় ধর্ষণকালে ভুক্তভোগীর বাবা-মা দেখে ফেললে অভিযুক্ত কৌশলে পালিয়ে যায়।
পরে শনিবার (৩০ মে) রাতে স্থানীয় জনগণের সহায়তায় অভিযুক্ত মোফাজ্জলকে ওই এলাকা হতে আটক করা হয় এবং জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন। এ বিষয়ে মামলা দায়ের প্রক্রিয়াধীন ছিল।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/170743