জয়পুরহাটে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত

জয়পুরহাটে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে গভীর শ্রদ্ধা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে।

​আজ শনিবার (৩০ মে) দিবসটি উপলক্ষে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা কালো ব্যাজ ধারণ করেন এবং দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ শেষে জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন দলীয় নেতাকর্মীরা।

​কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান, যুগ্ম আহ্বায়ক আব্দুল ওয়াহাব, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলী হাসান মুক্তা, জেলা যুবদলের আহ্বায়ক এটিএম শাহনেওয়াজ কবির শুভ্র, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলমগীর হোসেন, যুগ্ম আহ্বায়ক জহুরুল ইসলাম, জেলা তাঁতী দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন, জেলা ছাত্রদলের সভাপতি গোলাম মাহফুজ শুভসহ জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও অন্যান্য অঙ্গ সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।

পরে উপস্থিত সবার অংশগ্রহণে এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/170662