জেটেব বগুড়া জেলার শাখার উদ্যোগে গোকুলে আলোচনা সভা ও দুঃস্থদের মাঝে কাপড় বিতরণ 

জেটেব বগুড়া জেলার শাখার উদ্যোগে গোকুলে আলোচনা সভা ও দুঃস্থদের মাঝে কাপড় বিতরণ 

মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে শুক্রবার বিকালে বগুড়া সদরের গোকুল তমিরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ে  জাতীয়তাবাদী  টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (জেটেব) বগুড়া জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও দুঃস্থদের মাঝে কাপড় বিতরণ করা হয়। 

জেটেব বগুড়া জেলা শাখার আহ্বায়ক ও  নাটোর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউট ছাত্রদলের সাবেক সদস্য ইমরান নাজিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মাহমুদ ইসলাম কাজল।

বিশেষ অতিথি ছিলেন  গোকুল ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি এবিএম মিলন, গোকুল ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক ও ৬ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক  শফিকুল ইসলাম, ইউনিয়ন মহিলা দলের সভাপতি শিউলী বেগম, সাধারণ সম্পাদক খুরশিদা আকতার খুশি, বগুড়া জেলা ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক সদস্য সুলতান মাহমুদ শুভ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনিয়র সহ সভাপতি আব্দুল্লাহ আল রুম্মান, ঢাকা মহানগর ছাত্রদল পশ্চিমের এজিএস উমায়ের হোসাইন সাকিব, বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আবু সাঈদ, জেটেব বগুড়া জেলা শাখার যুগ্ম আহ্বায়ক মাসফিয়াদ আল নাহিয়ান, ২নং যুগ্ম আহ্বায়ক সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় আবু সাঈদ রবি, বগুড়া সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইমতিয়াজ আলম ইমন, যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম প্রমূখ।

শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও মরহুম আরাফাত রহমান কোকোর রুহুের মাগফেরাত কামনা করে এবং প্রধানমন্ত্রী তারেক রহমান, জিয়া পরিবার এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও গণতান্ত্রিক অগ্রযাত্রার জন্য বিশেষ মোনাজাত করা হয়।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন গোকুল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ সভাপতি শহীদুল ইসলাম।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/170651