কোরবানির পশুর আঘাতে পঙ্গু হাসপাতালে ১৬০ জন

কোরবানির পশুর আঘাতে পঙ্গু হাসপাতালে ১৬০ জন

রাজধানীসহ সারাদেশে যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপন হয়েছে পবিত্র ঈদুল আজহা। ঈদের জামাত শেষে মহান আল্লাহর অপার অনুগ্রহ লাভের আশায় ধর্মপ্রাণ মুসলমানেরা সামর্থ্য অনুযায়ী পশু কোরবানি করছেন।

ঈদ উদযাপনের দ্বিতীয় দিন আজ। এ নিয়ে দুই দিনে কোরবানির পশুর লাথি ও শিংয়ের আঘাত এবং ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছেন অনেকেই।

 

জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (নিটোর) তথ্য বলছে, পশু কোরবানির সময় আহত হয়ে গতকাল ১২টার পর থেকে আজ বিকেল ৩টা পর্যন্ত ১৬০ জনকে চিকিৎসা দিয়েছেন তারা।

শুক্রবার (২৯ মে) জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (পঙ্গু হাসপাতাল) সূত্রে এ তথ্য জানা গেছে।

এ বিষয়ে নিটোরের অর্থপেডিক, স্পাইন অ্যান্ড ট্রমা সার্জন বিভাগের সিনিয়র কনসালটেন্ট (অর্থো- সার্জারি) ডা. নির্মল কান্তি বিশ্বাস বলেন, গতকাল রাত ১২টা পর্যন্ত ১৪২ জন কোরবানি সংক্রান্ত আহত রোগী আসছেন। সব রোগীরই কাটিং ইনজুরি, আঘাতপ্রাপ্ত ইনজুরি।

এছাড়া গত রাত ১২টার পর থেকে এখন (৩টা) পর্যন্ত পশু কোরবানি দিতে গিয়ে আঘাতপ্রাপ্ত ১৮ জন রোগী আমাদের এখানে চিকিৎসা নিতে এসেছেন।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/170640