সালাহকে ছাড়াই প্রস্তুতি ম্যাচে রাশিয়াকে হারল মিশর

সালাহকে ছাড়াই প্রস্তুতি ম্যাচে রাশিয়াকে হারল মিশর

ঘরের মাঠে তারকা ফুটবলার মোহাম্মদ সালাহকে ছাড়াই রাশিয়ার বিপক্ষে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ জয় পেয়েছে মিশর। স্থানীয় সময় বৃহস্পতিবার (২৮ মে) কায়রোতে অনুষ্ঠিত ম্যাচে দলের সালাহকে বিশ্রাম দেওয়া হয়েছিল।

এদিন দলের শুরুর একাদশে ছিলেন ওমর মারমুশ এবং দীর্ঘদিনের চোট কাটিয়ে ফের লিগ ওয়ানের সেন্টার ব্যাক মোহাম্মদ আবদেলমোনেম। ম্যাচের ৬৫ মিনিটে মোস্তফা জিকোর হেড থেকে করা গোলটিই মিশরের হয়ে পার্থক্য গড়ে দেয়। ম্যাচ চলাকালীন তারা দলে ১০টি পরিবর্তন এনেছেন।

চলতি সপ্তাহে লিভারপুল ক্যারিয়ারের অশ্রুসিক্ত সমাপ্তির পর বুধবার সতীর্থদের সঙ্গে যোগ দেওয়া সালাহর এই ম্যাচে খেলতে না পারার সম্ভাবনাই আগে থেকেই ছিল। আগামী ৬ জুন ক্লিভল্যান্ডে ব্রাজিলের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলকে মিশর। এরপর ১৫ জুন সিয়াটলে বেলজিয়ামের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপের গ্রুপ ‘জি’-এর অভিযান শুরু করবে সালাহরা।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/170639