লেবাননে ইসরায়েলের হামলায় একই পরিবারের চার বাংলাদেশি আহত

লেবাননে ইসরায়েলের হামলায় একই পরিবারের চার বাংলাদেশি আহত

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বাহিনীর ড্রোন হামলায় একই পরিবারের চার বাংলাদেশি নাগরিক গুরুতর আহত হয়েছেন।

গতকাল বৃহস্পতিবার (২৮ মে) দক্ষিণ লেবাননের নাবাতিয়েহ এলাকায় একটি আবাসিক ভবনে ইসরায়েলি ড্রোন থেকে এই হামলা চালানো হয়। বৈরুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের লেবার কাউন্সেলর আনোয়ার হোসেন টিবিএসকে বিষয়টি নিশ্চিত করেছেন।

দূতাবাস সূত্রে জানা গেছে, আহত চারজনের মধ্যে একজন পুরুষ, একজন নারী এবং দুই শিশু রয়েছে। আহতদের মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার মো. মোমিন মিয়া এবং নরসিংদীর জয়েনা আক্তারের পরিচয় পাওয়া গেছে। হামলায় আহত জয়েনা আক্তার এক পা হারিয়েছেন। 

আহতদের সম্পর্কে আরও বিস্তারিত তথ্য সংগ্রহের চেষ্টা করছে দূতাবাস। তাদের বর্তমানে নাবাতিয়েহর রাগেব হার্ব হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/170595