কাল ঢাবি শিক্ষার্থীদের জন্য প্রীতিভোজের আয়োজন করবে খেলাফত ছাত্র মজলিশ
ঢাবি প্রতিনিধি: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য প্রীতিভোজের আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিশ।
আগামীকাল দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভাবনা চত্বরে আয়োজন অনুষ্ঠিত হবে বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে।
আয়োজকরা জানিয়েছেন, ঈদের আনন্দ শিক্ষার্থীদের মাঝে ভাগাভাগি করে নেওয়ার উদ্দেশ্যেই এ প্রীতিভোজের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবেন।
সংগঠনের নেতৃবৃন্দ বলেন, শিক্ষার্থীদের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দেওয়া এবং একটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তৈরি করাই এ আয়োজনের মূল লক্ষ্য। তারা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/170581