৬ দিনে যমুনা সেতুতে ২০ কোটি ৪১ লাখ টাকা টোল আদায়

৬ দিনে যমুনা সেতুতে ২০ কোটি ৪১ লাখ টাকা টোল আদায়

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের চাপ সামলে ছয় দিনে যমুনা সেতু থেকে ২০ কোটি ৪১ লাখ ৪৪ হাজার ৫৫০ টাকা টোল আদায় হয়েছে।

যমুনা সেতু সাইট অফিস ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, শুক্রবার (২২ মে) থেকে বুধবার (২৭ মে) পর্যন্ত সেতুর দুই প্রান্ত দিয়ে মোট ২ লাখ ৬২ হাজার ৯০৮টি যানবাহন পারাপার হয়েছে।।

সবচেয়ে বেশি যানবাহন পারাপার হয় মঙ্গলবার (২৬ মে)। ওইদিন ৫৬ হাজার ২৩৯টি যানবাহন চলাচল করে এবং টোল আদায় হয় ৩ কোটি ৮২ লাখ ৯৭ হাজার ৫০ টাকা।

সর্বশেষ বুধবার ২৪ ঘণ্টায় সেতুর দুই প্রান্ত দিয়ে ৪৫ হাজার ৮৮৯টি যানবাহন পারাপার হয়। এ সময় টোল আদায় হয়েছে ৩ কোটি ৩৪ লাখ ৭১ হাজার ৩৫০ টাকা।

সংশ্লিষ্টরা জানান, চারলেন মহাসড়ক ও হাটিকুমরুল ইন্টারচেঞ্জ চালু থাকায় ঈদযাত্রার ব্যস্ত সময়েও বড় ধরনের যানজট খুব কম দেখা গেছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/170527