রাজারবাগে ঈদের নামাজ আদায় করলেন আইজিপি

রাজারবাগে ঈদের নামাজ আদায় করলেন আইজিপি

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির রাজারবাগ পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেছেন।

তিনি আজ বৃহস্পতিবার (২৮ মে) সকাল ৭টায় ঈদের জামাতে অংশগ্রহণ করেন।

এসময় ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা, পুলিশ সদস্যসহ সর্বস্তরের মুসল্লিগন ঈদের নামাজে অংশগ্রহণ করেছেন। পরে দেশের সামগ্রিক উন্নয়ন, সমৃদ্ধি ও অব্যাহত অগ্রযাত্রা; দেশের জনগণ ও সমগ্র মুসলিম উম্মাহর সুখ-শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

পরে আইজিপি পুলিশ কর্মকর্তা, পুলিশ সদস্য এবং মুসল্লিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।

 
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/170515