আজ পটুয়াখালীর ৩৫ গ্রামে উদযাপিত হচ্ছে ঈদ

আজ পটুয়াখালীর ৩৫ গ্রামে উদযাপিত হচ্ছে ঈদ

পটুয়াখালীতে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ৩৫ গ্রামের প্রায় ৩০ হাজার মানুষ উদযাপন করছেন পবিত্র ঈদুল আজহা।

আজ বুধবার, (২৭ মে) সকাল ৮টায় সদর উপজেলার বদরপুর দরবার শরীফ জামে মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়।

দ্বিতীয় বৃহত্তম জামাত অনুষ্ঠিত হয় কলাপাড়ার ধানখালী ইউনিয়নের উত্তর নিশানবাড়িয়া জাহাগিরিয়া শাহ সূফি মমতাজিয়া দরবার শরীফের মসজিদে।

এছাড়া জেলার সদর উপজেলার আরও ২ গ্রামে, কলাপাড়ার ৭ গ্রামে, রাঙ্গাবালির ৫ গ্রামে, গলাচিপার ৫ গ্রামে, দুমকির ৪ গ্রাম ও বাউফল উপজেলার ১০ গ্রামে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

ঈদ উপলক্ষে সকাল থেকেই এসব পাড়া-মহল্লায় বিরাজ করছে উৎসবের আমেজ। শিশু থেকে শুরু করে বয়স্করা একে অপরের সঙ্গে আলিঙ্গনের মাধ্যমে ভাগাভাগি করছেন ঈদ আনন্দ।

স্থানীয়ভাবে এরা চট্রগ্রামের এলাহাবাদ সুফিয়া ও চানটুপির অনুসারী হিসেবে পরিচিত। প্রায় ১৫০ বছর ধরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে আগাম ঈদ পালন করে আসছেন তারা।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/170437