চীন সফরে যাচ্ছেন ছাত্রদল নেতা আবিদ -হামিম

চীন সফরে  যাচ্ছেন ছাত্রদল নেতা  আবিদ -হামিম

ঢাবি প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) তরুণ প্রতিনিধি হিসেবে ১০ দিনের চীন সফরে যাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান ও ডাকসু সাবেক জিএস প্রার্থী ও কবি জসীমউদদীন হল ছাত্রদলের আহবায়ক শেখ তানভীর বারী হামিম। ঢাকাস্থ চীনা দূতাবাসের আমন্ত্রণে আগামী ৪ জুন থেকে ১৪ জুন পর্যন্ত অনুষ্ঠিত এ সফরে বিএনপির ২০ সদস্যের প্রতিনিধি দলে যুব, নারী ও ছাত্র প্রতিনিধিরা অংশ নেবেন।

গত ১৪ মে বাংলাদেশস্থ চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে পাঠানো এক চিঠিতে এ আমন্ত্রণ জানান।

চিঠিতে বলা হয়, সফরকালে প্রতিনিধি দলটি চীনের চংকিং ও সাংহাই সফর করবে এবং দেশটির উন্নয়ন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), নগর পরিকল্পনা, গ্রামীণ পুনরুজ্জীবন ও স্থানীয় শাসনব্যবস্থার বিভিন্ন দিক পর্যবেক্ষণ করবে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/170429