সৌদিতে হজ পালন করতে গিয়ে আরও তিন বাংলাদেশির মৃত্যু
মধ্যপ্রাচ্যের সৌদি আরবে পবিত্র হজ পালন করতে গিয়ে আরও তিন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মৌসুমে সৌদিতে মোট ৩০ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হলো। নিহতদের মধ্যে ২১ জন পুরুষ এবং ৯ জন নারী রয়েছেন।
আজ মঙ্গলবার (২৬ মে) প্রকাশিত হজ বুলেটিনে এ তথ্য জানানো হয়।
নিহত তিনজন হলেন, চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মো. আফরান আলী, সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার মো. আবদুর রহমান এবং নরসিংদীর রায়পুরা উপজেলার মো. হারুন-উর রশীদ।
জানা গেছে, তারা সবাই মক্কায় স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/170376