নওগাঁর রাণীনগরে শাহানাজ বেগম শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত

নওগাঁর রাণীনগরে শাহানাজ বেগম শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে জাতীয় শিক্ষা পদক প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন সরকাটিয়া বানিয়াপারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শাহানাজ বেগম। সম্প্রতি অনুষ্ঠিত জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভিন্ন ক্যাটাগরিতে উপজেলার প্রায় ৫০ জন শিক্ষক-শিক্ষিকা অংশগ্রহণ করেন।

নির্বাহী অফিসার রাকিবুল হাসানের সভাপতিত্বে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এরমধ্যে থেকে শাহানাজ বেগমকে শ্রেষ্ঠ শিক্ষিকা হিসেবে নির্বাচিত করা হয়।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার সূর্য কুমার অধিকারি, রেবেকা সুলতানা, ইউপিটিসি ইন্সট্রাক্টর মকলেছুর রহমান।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/170329