বগুড়ায় আম কুড়াতে গিয়ে নারীর মৃত্যু
বগুড়া(গাবতলী প্রতিনিধি): বগুড়ার গাবতলীতে ঝড়ের সময় আম কুড়াতে গিয়ে গাছ ভেঙে চাপা পড়ে আমিনা বেওয়া (৪২) নামে এক নারী ঘটনাস্থলেই মারা গেছে। আজ সোমবার(২৫শে মে) সকাল আনুমানিক ৭টায় উপজেলার জয়ভোগা দিঘাপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহত আমিনা বেওয়া ওই গ্রামের মৃত সোলাইমান আলীর স্ত্রী।
স্থানীয় লোকজন জানান, সকালে ঝড়ো আবহাওয়ার মধ্যে বাড়ির পাশে আম কুড়াতে যান আমিনা বেওয়া। এ সময় হঠাৎ একটি ঝড়ো হাওয়ার কবলে দু’টি আমগাছ ভেঙে পড়ে তার শরীরের উপর । এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ভিড় করেন। পরে পরিবারের সদস্যরা তার মরদেহ বাড়িতে নিয়ে যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ রাকিব হোসেন বলেন, ঝড়ের সময় আম গাছ ভেঙে পড়ে ওই নারীর মৃত্যু হয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/170243