পাবনার ঈশ্বরদীতে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেফতার ১
পাবনা প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে চার বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে রাহাত প্রমাণিক (৬০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সাহাপুর ইউনিয়নের গড়গড়ি এলাকায় ঘটনাটি ঘটে। অভিযুক্ত রাহাত প্রমাণিক উপজেলার সাহাপুর ইউনিয়নের গড়গড়ি গ্রামের বাসিন্দা।
মামলা সূত্রে জানা যায়, গতকাল শনিবার দুপুরে বাড়ির আঙিনায় খেলা করছিল শিশুটি। সবার অগোচরে একপর্যায়ে অভিযুক্ত রাহাত প্রামাণিক ওই শিশুকে কৌশলে তার শয়ন কক্ষে নিয়ে যায়। পরে জোরপূর্বক তার স্পর্শকাতর অঙ্গে স্পর্শ করে। একপর্যায়ে ধর্ষণের চেষ্টা করলে শিশুটি চিৎকার শুরু করে। এসময় শিশুর মাসহ স্থানীয়রা বিষয়টি টের পেয়ে এগিয়ে গেলে অভিযুক্ত রাহাত প্রামাণিক কৌশলে পালিয়ে যায়।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শিশুর পরিবারের পক্ষ থেকে থানায় একটি মামলা দায়ের করেছে। শিশুটির বক্তব্য শুনে এবং প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পাওয়ায় পুলিশ অভিযুক্ত রাহাত প্রামাণিককে গ্রেফতার করেছে। গতকাল রোববার সকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/170208