চাঁপাইনবাবগঞ্জের প্রত্যন্ত সীমান্তে বিজিবির মেডিকেল ক্যাম্প 

চাঁপাইনবাবগঞ্জের প্রত্যন্ত সীমান্তে বিজিবির মেডিকেল ক্যাম্প 

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার প্রত্যন্ত ও দুর্গম কামালপুর সীমান্তে বিজিবির উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (২৪ মে) সকাল থেকে দিনব্যাপী ক্যাম্পে শিশু, নারী ও বৃদ্ধসহ প্রায় সাড়ে ৫শ’ সীমান্তবাসীকে বিশেষজ্ঞ চিকিৎসা সেবা ও বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়। ক্যাম্পে বিজিবির একজন নারী চিকিৎসকসহ ৩ জন চিকিৎসক চিকিৎসা প্রদান করেন। চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) কামালপুর উচ্চ বিদ্যালয়ে এই ক্যাম্পের আয়োজন করে।

দুপুরে মতবিনিময় সভায় ৫৯ বিজিবি অধিনায়ক লে.কর্নেল তাজুল ইসলাম চৌধুরী সীমান্ত সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, বিজিবি সীমান্তে নিয়মিত দায়িত্ব পাালনের পাশাপাশি সম্ভাব্য পুশইন নিয়ে সতর্ক রয়েছে।

তিনি আরও বলেন, যে কোন মূল্যে সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা হবে। তিনি মাদকসহ বিভিন্ন চোরাকারবারিদের ব্যাপারে আরও কঠোর হবার প্রত্যয় ব্যক্ত করেন। তবে তিনি বলেন, ব্যাটালিয়নের আওতাধীন ৭৪ কিলোমিটার সীমান্তে সংশ্লিস্ট সকল পক্ষের আন্তরিক সহযোগিতা ছাড়া নিচ্ছিদ্র নিরাপত্তা দেয়া কঠিন।

এসময় সংশ্লিষ্ট দাইপুকুরিয়া ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন ও কামালপুর উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক আব্দুস সালামসহ বিভিন্ন পদমর্যাদার বিজিবি সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/170205