বগুড়ার দুপচাঁচিয়ায় গৃহবধূকে উত্ত্যক্ত করায় গ্রেফতার এক

বগুড়ার দুপচাঁচিয়ায় গৃহবধূকে উত্ত্যক্ত করায় গ্রেফতার এক

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার জিয়ানগরে সোহাগীপাড়ায় গৃহবধূকে (৩১) উত্ত্যক্ত করায় থানায় মামলা হয়েছে। পুলিশ আজ রোববার (২৪ মে) সকালে অভিযুক্ত আসামি আব্দুর রাজ্জাক ওরফে মিঠুকে (৩৮) গ্রেফতার করেছে।

জানা গেছে, উপজেলার জিয়নাগর ইউনিয়নের সোহাগীপাড়ায় গৃহবধূ (৩১) স্বামী ১৫ মাস আগে মারা যায়। স্বামী মারা যাওয়ার পর থেকে গৃহবধূ তার এক ছেলে এক মেয়েসহ শ্বশুর বাড়িতে বসবাস করে আসছে। সোহাগীপাড়ার আবুল হোসেনের ছেলে আব্দুর রাজ্জাক ওরফে মিঠু একজন মুদির দোকানদার। গৃহবধূ প্রয়োজনের তাগিতে বিভিন্ন সময় ওই দোকানে গিয়ে মালামাল কিনতো।

দোকানদার মিঠু বিভিন্ন সময় দোকানে আসা ওই গৃহবধূকে উত্ত্যক্ত করাসহ প্রেমের প্রস্তাব ও শারীরিক সম্পর্ক করার চাপ দিয়ে আসছিল। সে দোকানে মালামাল কিনতে গেলে দোকানে থাকা সিসি ক্যামেরায় তার ছবি ধারন করে নিজের ছবি সাথে জোড়া লাগিয়ে আত্মীয়-স্বজনের মোবাইল ফোনে পাঠিয়ে তাকে বিভিন্নভাবে ভয়-ভীতি প্রদর্শন করে। তাকে বারবার নিষেধ করলে সে বিভিন্নভাবে ভয়-ভীতি প্রদর্শন করে এবং বিভিন্ন সময় মোবাইল ফোনে আজেবাজে কথাও বলে।

ঘটনার দিন আজ রোববার (২৪ মে) সকালে ছেলেকে ডাক্তার দেখানোর জন্য দুপচাঁচিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে আসার জন্য বাড়ি থেকে বের হয়। সে বেড়াগ্রাম বাসস্ট্যান্ড থেকে আক্কেলপুর থেকে বগুড়াগামী যাত্রীবাহী বাসে ওঠে। এসময় দোকানদার আব্দুর রাজ্জাক ওরফে মিঠু তার পিছু নেয় এবং সেও বাসে উঠে গৃববধূর সিটের পাশে দাঁড়িয়ে থাকে।

একপর্যায়ে আব্দুর রাজাক মিঠু গৃহবধূর শরীরে কাপড় টানাটানিসহ স্পর্শকাতর স্থানে হাত দেওয়ার চেষ্টা করে। গৃহবধূ চিৎকার করলে বাসের যাত্রীরা আব্দুর রাজ্জাক ওরফে মিঠুকে আটক করে। এ ঘটনায় ওই গৃহবধূ নিজেই বাদি হয়ে থানায় অভিযোগ দায়ের করেন। থানা অফিসার ইনচার্জ তাজমিলুর রহমান জানান, এ সংক্রান্তে থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা হয়েছে। মামলা গ্রহণ করেই একমাত্র আসামি আব্দুর রাজ্জাক মিঠুকে গ্রেফতার করা হয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/170166