ঈদের ছুটি কমিয়ে একদিন করলো পশ্চিমবঙ্গের বিজেপি সরকার

ঈদের ছুটি কমিয়ে একদিন করলো পশ্চিমবঙ্গের বিজেপি সরকার

আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিমবঙ্গের নতুন বিজেপি সরকার পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদের অতিরিক্ত ছুটি বাতিল করেছে। আগের তৃণমূল কংগ্রেস সরকারের ঘোষিত দুইদিনের ছুটির সিদ্ধান্ত পরিবর্তন করে কেবল ঈদের মূল দিনটিতেই ছুটি সীমিত করার ঘোষণা দেওয়া হয়েছে।

পূর্ববর্তী তৃণমূল সরকারের বর্ষপঞ্জি অনুযায়ী, চলতি বছরের ২৬ ও ২৭ মে ঈদুল আজহার ছুটি নির্ধারিত ছিল। এর মধ্যে ২৭ মে ঈদ হওয়ার কথা থাকায় আগের দিন ২৬ মে অতিরিক্ত ছুটি ঘোষণা করা হয়েছিল। এই সিদ্ধান্ত কেবল মুসলিমদের উৎসব ঈদুল আজহাকে কেন্দ্র করে নেওয়া হয়ে থাকলে তা ভালো দেখায় না। নতুন সরকার অযান্য উৎসবের ছুটির ক্ষেত্রে কী নীতি গ্রহণ করে, এখন সেটাই দেখার বিষয়।

রাজ্য সরকারের একজন কর্মকর্তা জানান, চাঁদ দেখার ওপর ভিত্তি করে এবার ২৮ মে ঈদুল আজহা উদযাপিত হওয়ার তথ্য পাওয়া গেছে। নতুন রাজ্য সরকার এক বিজ্ঞপ্তির মাধ্যমে ২৮ মে ঈদের দিন সাধারণ ছুটি ঘোষণা করলেও পূর্বঘোষিত ২৬ ও ২৭ মের ছুটি বাতিল করেছে। এর ফলে পশ্চিমবঙ্গে কোরবানির ঈদের ছুটি দুইদিনের পরিবর্তে এখন মাত্র একদিনে নেমে এলো। তৃণমূল সরকারের আমলের অতিরিক্ত ছুটি কাটছাঁটের এই সিদ্ধান্তকে প্রশাসনের কর্মকর্তাদের একাংশ ইতিবাচক হিসেবে দেখছেন। তাদের মতে, রাজ্যে থমকে যাওয়া ‘কর্মসংস্কৃতি’ ফিরিয়ে আনার স্বার্থে যদি এই সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকে, তবে তা ভালো উদ্যোগ।

তবে নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা স্থানীয় গণমাধ্যমকে বলেন, এই সিদ্ধান্ত কেবল মুসলিমদের উৎসব ঈদুল আজহাকে কেন্দ্র করে নেওয়া হয়ে থাকলে তা ভালো দেখায় না। পূর্ববর্তী সরকার দুর্গাপূজা, কালীপূজা ও সরস্বতী পূজাতেও এমন প্রচুর অতিরিক্ত ছুটি দিত। নতুন সরকার সেসব ছুটির ক্ষেত্রে কী নীতি গ্রহণ করে, এখন সেটাই দেখার বিষয়।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/170121