শিশু রামিসা হত্যার প্রতিবাদে, নাটোরে যুব ও শিশু সংগঠনের মানববন্ধন

শিশু রামিসা হত্যার প্রতিবাদে, নাটোরে যুব ও শিশু সংগঠনের মানববন্ধন

নাটোর প্রতিনিধি: ঢাকার পল্লবীতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী আট বছর বয়সী শিশু রামিসা আক্তারকে পাশবিক নির্যাতন, ধর্ষণ ও নৃশংসভাবে হত্যার প্রতিবাদ এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নাটোরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (২৩ মে) বেলা ১১টায় নাটোর প্রেসক্লাবের সামনে দেশব্যাপী একযোগে আয়োজিত কর্মসূচির অংশ হিসেবে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। শিশু সংগঠন ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ) এবং যুব সংগঠন হ্যাপি ড্রিমস ফাউন্ডেশন যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে। সমাবেশে শিশু, তরুণ, অভিভাবক, শিক্ষক, এনজিও কর্মী ও গণমাধ্যমকর্মীরা অংশ নিয়ে শিশু নির্যাতনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান।

মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন, নাটোর ইউনিক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও একাত্তর টেলিভিশনের সিনিয়র সাংবাদিক মো: বুলবুল আহমেদ, নাটোর এনএস সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক অলক কুমার মৈত্র এবং দিঘাপতিয়া এমকে কলেজের ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান মাহাবুব হোসেন প্রমুখ।

বক্তারা অবিলম্বে দ্রুত বিচার ট্রাইব্যুনালের আওতায় এনে অপরাধীদের দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি (ফাঁসি) নিশ্চিত করার জোর দাবি জানান।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/170033