পাবনার সাঁথিয়ায় মাদক কারবারিকে জেল জরিমানা
সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি: পাবনার সাঁথিয়ায় মো. রুবেল (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত রুবেল উপজেলার ছেচানিয়া গ্রামের আহেদ আলীর ছেলে। আজ শনিবার (২৩ মে) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিজু তামান্না।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, মাদকবিরোধী অভিযানে রুবেল নামে এক মাদক কারবারিকে নিজ এলাকা থেকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদন্ড ও জরিমানা করা হয়। পরে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/170028