সিলেটে কিশোরীকে ধর্ষণ, দুই যুবক আটক
সিলেটে ১৪ বছরের এক কিশোরী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ ওঠেছে। এই ঘটনায় পুলিশ দুই যুবককে আটক করেছে। সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নে এ ঘটনা ঘটে।
শুক্রবার (২২ মে) সন্ধ্যা ৭টার দিকে পুলিশ দুই যুবককে আটক করে। তবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।
আটকের সত্যতা নিশ্চিত করেছেন জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল হাবিব। তিনি বলেন, ধর্ষণের অভিযোগে পুলিশ দুজনকে আটক করেছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/169961