বগুড়ার আদমদীঘিতে সানজিদা আক্তার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত

বগুড়ার আদমদীঘিতে সানজিদা আক্তার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় সহকারী শিক্ষক (মহিলা) ক্যাটাগরিতে আদমদীঘি উপজেলার বেজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সানজিদা আক্তার উপজেলার শ্রেষ্ট সহকারী শিক্ষক নির্বাচিত হয়েছেন।

সম্প্রতি অনুষ্ঠিত জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভিন্ন ক্যাটাগরিতে উপজেলার ২৪ জন শিক্ষক অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা শেষে প্রধান শিক্ষক (পুরুষ), প্রধান শিক্ষক (মহিলা), সহকারী শিক্ষক (পুরুষ), সহকারী শিক্ষক (মহিলা) এবং কাব শিক্ষক (মহিলা) ক্যাটাগরিতে ৬জন শিক্ষক শ্রেষ্ঠত্ব অর্জন করেন।

এরমধ্যে দুলাল চন্দ্র বর্মন শ্রেষ্ট উপজেলা সহকারি শিক্ষা অফিসার, রামপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জান্নাতুল ফেরদৌস, সান্তাহার  উপশহর সর: প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জাহানারা পারভিন শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা, ছোটআখিড়া সর: প্রাথমিক বিদ্যালয়ের শ্রেষ্ঠ কাব শিক্ষক তরিকুল ইসলাম, অফিস সহকারি কাম কমিউটার অপারেটর আব্দুল ওয়াজেদ শ্রেষ্ঠ কর্মচারী হিসাবে নির্বাচিত হন।

শ্রেষ্ঠত্ব নির্বাচিত শিক্ষকরা পরবর্তীতে জেলা পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন বলে জানান আদমদীঘি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুর রহিম প্রধান। এ প্রতিযোগিতা পরিচালনার করেন, আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগম, সহকারি কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুর রহিম প্রধানের নেতৃত্বে বোর্ড গঠন করা হয়।

শ্রেষ্ঠ সহকারি শিক্ষক সানজিদা আক্তার আদমদীঘি সদরের শালগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক কামরুল হাসান আহমেদ কুমুর স্ত্রী এবং হাজি তাছের আহমেদ মহিলা কলেজের অবসপ্রাপ্ত অধ্যক্ষ মোস্তাফা আহমেদ নাইডুর পুত্রবধু। তিনি ২০১৬ সালে বেজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/169947