রাজশাহী শিক্ষা বোর্ডের নতুন পরীক্ষা নিয়ন্ত্রক জেরীন

রাজশাহী শিক্ষা বোর্ডের নতুন পরীক্ষা নিয়ন্ত্রক জেরীন

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে প্রফেসর ইফফাত জেরীন গতকাল বৃহস্পতিবার বিকেলে চেয়ারম্যানের দপ্তরে যোগদান করেছেন।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ সরকারি কলেজ-২ বিভাগের সিনিয়র সহকারি সচিব মুহাম্মদ হেলাল চৌধুরী স্বাক্ষরিত গত ১৮ মে ২৬ তারিখের একটি পত্র সূত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। নবনিযুক্ত পরীক্ষা নিয়ন্ত্রক ইফফাত জেরীন ইতিপূর্বে রাজশাহী সরকারি সিটি কলেজে কর্মরত ছিলেন। তার জন্মস্থান রাজশাহী বিভাগের পাবনা জেলায়।

অপরদিকে রাজশাহী শিক্ষা বোর্ডের সাবেক পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর আরিফুল ইসলামকে রাজশাহী কলেজ, রাজশাহীতে বদলী করা হয়েছে। নবনিযুক্ত পরীক্ষা নিয়ন্ত্রককে অত্র বোর্ডের পরীক্ষা শাখার সকল কর্মকর্তা কর্মচারীরা ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এসময় বগুড়ার সোনাতলা উপজেলার ইউনাইটেড উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বদিউদ-জ্জামান মুকুল তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/169926