পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেপ্তার

পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেপ্তার

যশোরের শার্শায় পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে মিজানুর রহমান গহর (৬৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (২২ মে) তাকে সোপর্দ করলে কারাগারে পাঠিয়েছেন আদালত। 

অভিযুক্ত মিজানুর রহমান গহর উপজেলার একঝলা গ্রামের মৃত লুৎফর রহমানের ছেলে। বৃহস্পতিবার (২১ মে) বিকেল সাড়ে তিনটার দিকে র‌্যাবের সহযোগিতায় যৌথ অভিযান চালিয়ে তাকে ঝিনাইদহ মহেশপুর উপজেলার পলানপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মামলার সূত্রে জানা গেছে, গত ১৪ এপ্রিল রাত দশটার দিকে মিজানুর রহমানের ছেলে বাড়িতে ছিলেন না। এই সুযোগে শ্বশুর মিজানুর রহমান তার পুত্রবধূকে ভয়-ভীতি দেখিয়ে বাড়ির পিছনের একটি কলাবাগানে নিয়ে ধর্ষণ করেন। এ ঘটনায় ভুক্তভোগী পুত্রবধূ বাদী হয়ে শার্শা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ সেটি নিয়মিত মামলা হিসেবে রেকর্ড করে। মামলা হওয়ার পর থেকেই আসামি মিজানুর রহমান মহেশপুর এলাকায় আত্মগোপনে ছিলেন।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন জানান, ধর্ষণে অভিযুক্ত আসামিকে গ্রেপ্তারের পর শুক্রবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/169912