বগুড়ায় ছুরিকাঘাতে শিক্ষার্থী নিহত
অনলাইনডেস্ক : বগুড়া সারিয়াকান্দি উপজেলায় ছুরিকাঘাতে শিক্ষার্থী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার দুপুরে পূর্বের ফুটবল খেলা কে কেন্দ্র করে মোস্তাকিন ও কয়েকজনের মধ্যে বচসা হয় । একপর্যায়ে নকিলা পিয়ন উচ্চ বিদ্যালয় এর সামনে চাকু এবং বাটাম দিয়ে মারামারিতে গুরুতর আহত হয় নিহত শিক্ষার্থী মোস্তাকিন (১৮)। সে উপজেলার চন্দন বাইশা ইউনিয়নের ঘুঘু মারি গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে।
গুরুতর আহত অবস্থায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত শিক্ষার্থীর লাশ মর্গে রয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/169764