দুদকের মামলায় ড. আবুল বারাকাতের জামিন বহাল 

দুদকের মামলায় ড. আবুল বারাকাতের জামিন বহাল 

অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের করা মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান ড. আবুল বারাকাতের হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ। আর কোনো মামলা না থাকায় আপাতত তার মুক্তিতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। 

রাষ্ট্রপক্ষের করা আবেদন খারিজ করে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন ৫ সদস্যের আপিল বেঞ্চ আজ বৃহস্পতিবার এ আদেশ দেন।একই সঙ্গে আবুল বারাকাতকে নিম্ন আদালতে পাসপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে হাইকোর্টের একটি বেঞ্চ তাকে জামিন দেন। সেই জামিন স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ।২০২৫ সালের ২০ ফেব্রুয়ারি জনতা ব্যাংকে অ্যাননটেক্সের ঋণ জালিয়াতির মাধ্যমে ২৯৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংকটির সাবেক চেয়ারম্যান আবুল বারাকাতসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের উপপরিচালক মো. নাজমুল হুসাইন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এরপর গত বছরের ১০ জুলাই এ মামলায় তাকে গ্রেপ্তার করে ডিবি। 

 

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/169758