চাঁপাইনবাবগঞ্জে ইটভাটা ও সীসা কারখানায় ২৬ লাখ টাকা অর্থদণ্ড

চাঁপাইনবাবগঞ্জে ইটভাটা ও সীসা কারখানায় ২৬ লাখ টাকা অর্থদণ্ড

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় অবৈধ ৭টি ইটভাটা ও একটি সীসা কারখানাকে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২৬ লাখ টাকা অর্থদণ্ড আরোপ করে আদায় করা হয়েছে। এর মধ্যে একটি ভাটার কিলন (চুল্লী) এস্ককেভেটর দিয়ে গুঁড়িয়ে দেয়া হয়। এছাড়া সীসা কারখানাটির বিদ্যুতের সংযোগ বন্ধ করে দেয়া  হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, গতকাল মঙ্গলবার বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জেলা পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে মরাপাগলা এলাকায় ৭টি ইটভাটায় অভিযান চালানো হয়। এসময় ইটপোড়ানো লাইসেন্স ও পরিবেশ ছাড়পত্র না থাকায় ৬টি ভাটাকে ২৪ লাখ ও একটি ভাটাকে ১ লাখ টাকাসহ মোট ২৫ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করে আদালত।

ভাটাগুলির মধ্যে টাইগার ব্রিকস’র কিলন ভেঙে ৪ লাখ টাকা, নিউ ষ্টার-২ কে ১ লাখ, রোজ ব্রিকসকে ৪ লাখ, ডন ব্রিকসকে ৪ লাখ, আলো ব্রিকসকে ৪ লাখ, সেভেন স্টার ব্রিকসকে ৪ লাখ ও ফাইন ব্রিকসকে ৪ লাখ টাকা অর্থদণ্ড করা হয়। এছাড়া ফুলতলা কোচলাপাড়া এলাকার মেসার্স আলতা প্লাষ্টিক এন্ড মেটাল নামক সীসা কারখানাকে আইন অনুযায়ী ১ লাখ টাকা অর্থদণ্ড করা হয়।

এসময় জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আবু সাঈদ বলেন, ভাটাগুলোর বিরুদ্ধে ২০১৩ সালের ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন(সংশোধন ২০১৩)’র বিভিন্ন ধারায় অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ঢাকার পরিবেশ অধিদপ্তর সদর দপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট ঊইংয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেজওয়ান-উল-ইসলাম।

অভিযানকালে জেলা প্রশাসন, র‌্যাব, পুলিশ, ফায়ার সার্ভিস ও  বিদ্যুৎ বিভাগের প্রতনিধিরা উপস্থিত ছিলেন। পরিবেশ সুরক্ষায় এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান সহকারী পরিচালক  আবু সাঈদ।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/169710