বগুড়ায় গ্রামীণ ডানোন ফুডস লিমিটেডে অভিযান, ৩ লাখ টাকা জরিমানা

বগুড়ায় গ্রামীণ ডানোন ফুডস লিমিটেডে অভিযান, ৩ লাখ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার : বগুড়ার শাজাহানপুর উপজেলার বেতগাড়ি বনানী এলাকাস্থ গ্রামীণ ডানোন ফুডস লিমিটেড’র কারখানায় আজ বুধবার (২০ মে) বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত শাজাহানপুর উপজেলা প্রশাসনের সহযোগিতায় মনিটরিং কার্যক্রম পরিচালিত হয়।

মনিটরিংকালে-প্লেইন ইয়োগার্ট’ ব্র্যান্ড নামের শক্তি দইয়ে কালার এবং ফ্লেভার ব্যবহার করলেও তা মোড়কে উপাদান হিসেবে ঘোষণা করা হয়নি। একই ভাবে ‘ফর্টিফাইড টক দই’ ব্র্যান্ড নামের টক দইয়ে সোডিয়াম ট্রাই পলিফসফেট ব্যবহার করলেও তা মোড়কে উপাদান হিসেবে ঘোষণা করা হচ্ছে না। এসটিটি প্রি-ডায়বেটিক, ডায়াবেটিক, কিডনি রোগী এবং শিশুদের জন্য মারাত্মকভাবে ক্ষতিকর রাসায়নিক।

দই তৈরির মূল উপাদান ‘দুধ’ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভ্রাম্যমাণ ল্যাবরেটরিতে পরীক্ষা করে টেট্রাসাইক্লিন এবং বিটা ল্যাকটাম এন্টিবায়োটিক এর উপস্থিতি পাওয়া যায়, যা অধিকতর পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়।

এসব দায়ে শাাজাহানপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস ঊর্মি গ্রামীণ ডানোন ফুডস লিমিটেডে মোবাইল কোর্ট পরিচালনা করে নিরাপদ খাদ্য আইন ২০১৩ এর ৩২(ক) ধারা লঙ্ঘনজনিত অপরাধে ৩ লাখ টাকা জরিমানা আরোপ এবং আদায় করেন।

বগুড়ার নিরাপদ খাদ্য অফিসার মো. রাসেল, শাজাহানপুরের নিরাপদ খাদ্য পরিদর্শক মো. ফারুক হোসেন প্রমুখ এসময় উপস্থিত ছিলেন। সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করে শাজাহানপুর থানা পুলিশের একটি টিম।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/169671