বগুড়ায় সংরক্ষিত আসনের এমপি সাজেদা সামাদকে সংবর্ধনা
জাতীয় সংসদের সংরক্ষিত বগুড়া আসনের এমপি সাজেদা সামাদকে শিকড় হাউজিং এন্ড বিল্ডার্সের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
গত সোমবার (১৮ মে) রাতে শহরের একটি অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-শিকড় হাউজিং এ্যান্ড বিল্ডার্সের এম ডি হোসাইন মোহাম্মদ মানিক, পরিচালক শহীদুজ্জামান, আব্দুল হাদী শফিক, গোলাম রব্বানী, মোজাম্মেল হক, নূর মোহাম্মদ, এড. আল আমিন, সাব্বির শাহরিয়ার শুভ, আবু সুফিয়ান পলাশ, মাহমুদুন্নবী শামীম, মেহেদী হাসান, ইলিয়াস মাখদুম এবং রেজোয়ানুল ইসলাম।
অনুষ্ঠানে এমপি সাজেদা সামাদকে ফুল ও ক্রেস্ট দিয়ে সংবর্ধনা দেওয়া হয়।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/169594