মদরিচকে অধিনায়ক করে ক্রোয়েশিয়ার বিশ্বকাপ দল ঘোষণা

মদরিচকে অধিনায়ক করে ক্রোয়েশিয়ার বিশ্বকাপ দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক : লুকা মদরিচকে অধিনায়ক করে ক্রোয়েশিয়া ২০২৬ বিশ্বকাপের দল ঘোষণা করেছে আজ। ৪০ বছর বয়সী এসি মিলান মিডফিল্ডার গত মাসে গালে চোট পেয়েছিলেন। এতে অস্ত্রোপচারও করাতে হয় তাকে। তবে বিশ্বকাপের দল ঘোষণার আগে তিনি অনুশীলনে ফিরেছেন বলে জানিয়েছেন ক্রোয়েশিয়া কোচ।

চোটের কারণে জানুয়ারির পর থেকে মাঠের বাইরে ছিলেন ইওস্কো গাভার্দিওলও। গত সপ্তাহে ম্যানচেস্টার সিটির হয়ে মাঠে ফেরা এই সেন্টার ব্যাকও বিশ্বকাপে আছেন।

ক্রোয়েশিয়ার এবারের বিশ্বকাপ লক্ষ্য সম্পর্কে জিজ্ঞাসা করা হলে কোচ দালিচ সাংবাদিকদের বলেন, ‘‘তাদের প্রথম লক্ষ্য ‘কঠিন গ্রুপ পার হওয়া। আমাদের মান, তারুণ্য ও অভিজ্ঞতা আছে... যা আমাকে আশাবাদী করে তোলে।’’

বিশ্বকাপে ক্রোয়েশিয়া আছে ‘এল’ গ্রুপে। ১৭ জুন প্রথম ম্যাচ ইংল্যান্ডের বিপক্ষে।

পরের দুটি ম্যাচের প্রতিপক্ষ পানামা ও ঘানা। বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে ক্রোয়েশিয়া ঘরের মাঠে বেলজিয়াম ও স্লোভেনিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে।

ক্রোয়েশিয়ার বিশ্বকাপ দল:

গোলরক্ষক: ডমিনিক লিভাকোভিচ, ডমিনিক কোতারস্কি, ইভোর পান্দুর।

ডিফেন্ডার: ইওস্কো গাভার্দিওল, দুয়ে চালেতা-সার, ইয়োসিপ শুতালো, ইয়োসিপ স্তানিশিচ, মারিন পংরাচিচ,মার্টিন এরলিচ, লুকা ভুশকোভিচ।

মিডফিল্ডার: লুকা মদরিচ, মাতেও কোভাচেচ, মারিও পাশালিচ, নিকোলা ভ্লাশিচ, লুকা সুচিচ, মার্টিন বাতুরিনা, ক্রিস্টিয়ান ইয়াকিচ, পেতার সুচিচ, নিকোলা মোরো, টনি ফ্রুক।

ফরোয়ার্ড: ইভান পেরিসিচ, আন্দ্রে ক্রামারিচ, আনতে বুদিমির, মার্কো পাশালিচ, পেতার মুসা, ইগর মাতানোভিচ।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/169487