ঈদুল আজহায় সংবাদপত্রে টানা ৫ দিনের ছুটি

ঈদুল আজহায় সংবাদপত্রে টানা ৫ দিনের ছুটি

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সংবাদপত্রে পাঁচ দিনের ছুটি ঘোষণা করেছে নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)।

সোমবার (১৮ মে) নোয়াবের সভাপতি মতিউর রহমান চৌধুরীর স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়।

নোটিশে বলা হয়, নোয়াবের নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৬ মে থেকে ৩০ মে পর্যন্ত ঈদুল আজহার ছুটি পালন করা হবে।

এ কারণে ২৭ মে থেকে ৩১ মে পর্যন্ত দেশের সংবাদপত্র প্রকাশিত হবে না।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/169475