বগুড়ার আদমদীঘিতে আদালতের পরোয়ানামূলে নারীসহ গ্রেফতার 

বগুড়ার আদমদীঘিতে আদালতের পরোয়ানামূলে নারীসহ গ্রেফতার 

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘি থানা পুলিশ আদালতের গ্রেফতারি পরোয়ানামূলে নারীসহ পাঁচজনকে গ্রেফতার করেছে। গত রোববার রাতে বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃতরা হলো-সিআর মামলায় আদমদীঘি উপজেলার নিমাইদীঘি গ্রামের আল কুদ্দুছের স্ত্রী মোছা. মনো বেগম, কুন্দগ্রামের শাহজাহান আলীর ছেলে তবিবর রহমান, সাওইলের মোফাজ্জল হোসেনের ছেলে রাকিবুল ইসলাম, পশ্চিম ছাতনীর পলাশ হোসেনের স্ত্রী ছালমা বেগম এবং জিআর মামলায় দেওধর গ্রামের ফজলুল হকের ছেলে মতিউর রহমান। 

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া জানান, গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

 

 

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/169451