উচ্চ রক্তচাপ দিবস উপলক্ষে বগুড়া শজিমেক হাসপাতালে র‌্যালি 

উচ্চ রক্তচাপ দিবস উপলক্ষে বগুড়া শজিমেক হাসপাতালে র‌্যালি 

‘একসাথে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করি’ এই প্রতিপাদ্য নিয়ে আজ রোববার (১৭ মে) বগুড়ায় বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমক) হাসপাতালের কার্ডিওলজি বিভাগের আয়োজনে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রায় হাসপাতালের চিকিৎসকবৃন্দ, নার্স, অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরারা অংশ নেয়।

এ উপলক্ষে মেডিকেল কলেজের গ্যালারিতে এক সেমিনারের আয়োজন করা হয়। এতে উচ্চ রক্তচাপের প্রতিরোেধ, জটিলতা এবং চিকিৎসা সম্পর্কে আলোচনা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোঃ ওয়াদুদল হক তরফদার, হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মাদ মহসিন, ভাইস প্রিন্সিপাল, উপ-পরিচালকসহ বিভিন্ন বিভাগের চিকিৎসক, নার্স ও কর্মচারীবৃন্দ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কার্ডিওলজি বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডা. অলোক চন্দ্র সরকার। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন ডা. শান্তা ফ্লোরিন তৃষা।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/169382