বগুড়ায় ব্যাংক চেক প্রত্যখানের মামলায় প্রতারক বাদি দন্ডিত

বগুড়ায় ব্যাংক চেক প্রত্যখানের মামলায় প্রতারক বাদি দন্ডিত

কোর্ট রিপোর্টার: পাওনা টাকার চেয়ে তিন গুনেরও অধিক টাকা ব্যাংক চেকে লিখে ব্যাংক চেক প্রত্যাখানের মামলা করায় এবার অভিযোগ কারী বাদি মো. আরমান হেসেনের ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেওয়া হয়েছে।

আরমান হোসেন শাজাহানপুর উপজেলার মাড়িয়ার বাচ্চু মিয়ার ছেলে ও মের্সাস শুভ এন্টার প্রাইজের স্বত্বাধিকারী। আজ রোববার (১৭ মে) বগুড়ার ১ম যুগ্ম জেলা ও দায়রা জজ মো. আহসান হাবিব ওই বাদির সাক্ষ্য গ্রহন কালে বিষয়টি প্রকাশ পেলে ওই আদেশ দেন।

উল্লেখ্য, শাজাহানপুর উপজেলার মাড়িয়ার বাচ্চু মিয়ার ছেলে মের্সাস শুভ এন্টার প্রাইজের স্বত্বাধিকারী মোঃ আরমান হেসেন বাদি হয়ে একই উপজেলার গন্ডগ্রাম সারিয়াকান্দিপাড়ার মকবুল হেসেনের ছেলে মাসুদ এন্টার প্রাইজের স্বত্বাধিকারী কামরুজ্জামান মাসুদকে আসামি করে নিগোশিয়োবল ইন্সষ্টুমেন্ট এ্যাক্টে এই মামলা দয়ের করে  অভিযেগে উল্লেখ করেন যে, কামরুজ্জামান মাসুদ বাদি আরমান হেসেনের পাওনা ৪১ লাখ ৫০ হাজার টাকা পরিষদের জন্য ব্যাংক চেক প্রদান করেন।

ওই ব্যাংক চেক ব্যংক হতে প্রত্যাখানের অভিযোগ এনে এই মামলা করেন। গতকাল বগুড়ার ১ম যুগ্ম জজ আদালতে সাক্ষ্য গ্রহন কালে বাদি অভিযোগকারী আরমান হোসেন স্বীকার করেন যে, তিনি  কামরুজ্জামান মাসুদের কাছে ১৩ লাখ টাকা পাওনা থাকলেও আরমান হোসেন ওই ব্যাংক চেকে ৪১ লাখ ৫০ হাজার টাকা লিখে চেকটি ব্যাংক হতে প্রত্যাখান করে এই মামলা করেন। বিষয়টি আদালতের নজরে আসলে বিচারক বাদি আরমান হোসেনের বিরদ্ধে ওই আদেশ দেন।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/169355