বগুড়ার সোনাতলার মতিলালের পরিবার প্রধানমন্ত্রীর সহযোগিতা চেয়েছেন, দু’টি কিডনি বিকল
সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সোনাতলার জোড়গাছা ইউনিয়নের হাটকরমজা গ্রামের অসহায় ও দরিদ্র পরিবারের কর্তা মতিলাল রবিদাসের দু’টি কিডনিই অকেজো। অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছে না। এজন্য তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান সহ সমাজের বিত্তবানদের সহযোগিতা চেয়েছেন।
মতিলাল রবিদাস (৫০) হাটকরমজা গ্রামের একটি হিন্দু অসহায় ও দরিদ্র পরিবারের সদস্য। ৭ সদস্যের পরিবারে মতিলাল রবিদাস একমাত্র উপার্জনশীল ব্যক্তি। প্রায় ২ বছর আগে অসুস্থ হয়ে পড়ে। বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তার এইচএম সানজেদুল হক সুমন ছয় মাসের জন্য সপ্তাহে দুটি করে হেমোডায়ালাইসিস করতে বলেন।
প্রতি সপ্তাহে ডায়লাইসিস করতে ব্যয় হয় প্রায় ১০ হাজার টাকা। যা ওই দরিদ্র পরিবারের পক্ষে সংগ্রহ করা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। ফলে দিন দিন মতিলাল মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে। এ অবস্থায় ওই দরিদ্র পরিবার প্রধানমন্ত্রী তারেক রহমানসহ সমাজের বিত্তবানদের সহযোগিতা চেয়েছেন। তাকে সহযোগিতা পাঠানো যাবে। নগদ নাম্বার- ০১৭২৯-৬৬০৬০৩ নাম্বারে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/169354