সংসদে নারী প্রতিনিধিত্ব কম কেন, ইসির কাছে জানতে চাইল ইউএন উইমেন

সংসদে নারী প্রতিনিধিত্ব কম কেন, ইসির কাছে জানতে চাইল ইউএন উইমেন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারী প্রতিনিধি কম কেন ছিল, সে বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) কাছে ব্যাখ্যা চেয়েছে জাতিসংঘের নারীবিষয়ক সংস্থা ইউএন ওমেন।

রোববার (১৭ মে) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে ইউএন ওমেন প্রতিনিধিদলের বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ।

তিনি বলেন, বৈঠকে নির্বাচন পরবর্তী পর্যবেক্ষণ নিয়ে বিভিন্ন প্রশ্ন করেন তারা। নির্বাচনে নারী প্রতিনিধিদের উপস্থিতি কম থাকার বিষয়ে জানতে চেয়েছেন প্রতিনিধিরা।

কীভাবে বাড়ানো যায় সেটা বলেছেন। আমরা বলে সাতজন (নির্বাচিত এমপি) আছেন। কিন্তু প্রতিদ্বন্দ্বী আরও ছিল। এখন নির্বাচনে জয়ী হয়ে তো আসতে হবে।

 

ইসি সচিব বলেন, আমরা জানিয়েছি যে ৩৫০ জন সংসদ সদস্যের মধ্যে সংরক্ষিত ৫০ জনসহ মোট ৫৭ জন আছেন। স্থানীয় নির্বাচনে এটা আরও বাড়বে। ভোটার তালিকাতে নারী-পুরুষের গ্যাপ তিন মিলিয়ন ছিল। এটা কমিয়ে ওয়ান পয়েন্ট এইট মিলিয়নে আনা হয়েছে। এটা আরও কমানোর জন্য চেষ্টা করছি। এছাড়া এবারের নির্বাচনে কোনো সহিংসতা হয়নি, কারও ভোট বাক্স ছিনতাই হয়নি বলে জানিয়েছি।

তারা কোনো সাজেশন (পরামর্শ) দিয়েছেন কিনা জানতে চাইলে ইসি সচিব বলেন, তারা আমাদের সঙ্গে কাজ করছেন। সেটা অব্যাহত রাখবেন বলে জানিয়েছেন।

এর আগে সিইসির সঙ্গে বৈঠকে ইউএন ওমেনের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল এবং ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর ন্যারাদজাই গুম্বনজভান্দা, রিজিওনাল ডিরেক্টর ‎ক্রিস্টিন আরব, রিপ্রেজেন্টেটিভ (প্রতিনিধি) ‎গীতাঞ্জলি সিং, ডেপুটি রিপ্রেজেন্টেটিভ ‎নবনীতা সিনহা ও ইউনিট ম্যানেজার তপাটি সাহা উপস্থিত ছিলেন।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/169350